রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিজের ‘এক্স’কে ইঙ্গিত করে ভিডিও পোস্ট মাহির!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৬:০৬ পিএম  আপডেট: ২২.০১.২০২৫ ৬:৩৩ পিএম  (ভিজিট : ৮৯০)
X

সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। তার আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। রিয়ালিটি শোর মাধ্যমে ২০১৪ সালে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। ‘তরুণ তুর্কি’ ধারাবাহিক নাটকে মাহি প্রথম অভিনয় করেন।

সম্প্রতি মাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাকে দেখা যায় গলায় একটি হলুদ পাইথন পেঁচিয়ে। ভিডিওর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘এই আমার এক্স, এর কথা কার কার মনে আছে?’

ভিডিওটি প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। অনেকেই মাহির সাহসী উদ্যোগের প্রশংসা করেছেন।

২০২০ সালে একটি ফ্যাশন শোতে প্রথম রানার-আপ হয়ে ক্যারিয়ার শুরু করেন মাহি। এরপর ছোট পর্দায় নিজের মেধা ও দক্ষতার ছাপ রেখে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমান সময়ের উদীয়মান এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। প্রতিনিয়তই ভিন্নধর্মী কনটেন্টের মাধ্যমে ভক্তদের বিনোদন দিয়ে যাচ্ছেন তিনি।

তার উপরের ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন- (https://www.facebook.com/reel/646132527749652)



আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝