রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে কলেজছাত্র নিহত
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ৫৬)
X

ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে মুস্তাফিজুর আহম্মেদ ওরফে আসিফ খাঁন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

নিহত মো. আসিফ খাঁন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিন শৌলডুবি গ্রামের ওয়াদুদ খাঁনের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে ও নিহতের সহপাঠী বায়েজিদ হাসান জানান, আসিফ মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। সদরপুর ইউনিয়নের সদরপুর ফিলিং স্টেশনের পর মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে আসিফ সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ফরিদপুর নেওয়ার পথে আসিফ খাঁন পথিমধ্যে মারা যান।

এ ব্যাপারে ফরিদপুরের সদরপুর থানার ওসি মো. আব্দুল মোতালেব জানান,  প্রাথমিকভাবে বেপোরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

আ. দৈ./ কাশেম / রানা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝