রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিপুণের শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮:০৬ পিএম  আপডেট: ২১.০১.২০২৫ ৮:২৫ পিএম  (ভিজিট : ১৭৬)
X

বেশ কিছু কারণে অভিনেত্রী নিপুণ আক্তারের সদস্যপদ ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গত রোববার কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।

তিনি বলেন, বেশ কিছু অভিযোগের কারণে নিপুণ আপুর সদস্যপদ স্থগিত করা হয়েছে। তিনি গত ২৪ জুলাই সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিয়েছেন। সেখানে পদে না থেকেও নিজেকে সাধারণ সম্পাদক দাবি করেছেন তিনি। এটি সমিতির নিয়মবহির্ভূত।

জয় বলেন, শুধু এই ঘটনা নয়, তিনি গঠনতন্ত্র পরিপন্থি আরও কাজ করেছেন। এর আগে তিনি বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেছেন। কার্যনির্বাহী পরিষদ থেকে তাকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে তিনবার। কিন্তু উত্তর মেলেনি। এজন্য সর্বসম্মতিক্রমে 'অনির্দিষ্টকালের' জন্য সদস্যপদ স্থগিত করা হয়েছে। 

এদিকে সদস্যপদ স্থগিতের বিষয়টি নিয়ে জানতে নিপুণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। গেল বছরের ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) নির্বাচন হয়। সেখানে সাধারণ সম্পাদক পদে ডিপজলের কাছে হেরে যান নিপুণ।

পরে ফল স্থগিত চেয়ে আদালতে রিট আবেদন করেন তিনি। হাই কোর্ট তখন ছয় মাসের জন্য ডিপজলকে দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেন। এরপর গত ২০ মে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আবেদন করেন ডিপজল।


আ. দৈ/ সাম্য



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝