রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উর্বশীর আপত্তিকর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:৫৭ পিএম  আপডেট: ২০.০১.২০২৫ ৮:৪২ পিএম  (ভিজিট : ২৩৪)
X

বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী উর্বশী রাউতেলাকে নিয়ে। সদ্যই সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মন্তব্য করে কটাক্ষের শিকার তিনি। এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও নিয়ে বিতর্কে জড়ালেন তিনি। কারণ, ভাইরাল সেই ভিডিওতে উর্বশীকে পোশাক বদলাতে দেখা যায়। 

বলা বাহুল্য, নেটিজেনরা সেই আপত্তিকর দৃশ্যের ভিডিওটি দেখে রীতিমতো উদ্বেগে পড়ে যায়। এমন ব্যক্তিগত মুহূর্ত কীভাবে প্রকাশ্যে এল, তা নিয়ে চিন্তা করতে থাকেন তারা। এবার সেই ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী রাউতেলা। কীভাবে সেই ভিডিও হল, কেন ছড়িয়ে পড়ল, সব জানিয়েছেন তিনি।

উর্বশী বলেন, নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন আমাদের ছবি নিয়ে কোনো হাইপ নেই, আলোচনা নেই। এই ছবির জন্য তাদের জমি বিক্রি করতে হয়েছে। তারা এও বলেছিল, এই ছবি নিয়ে শোরগোল তৈরি করতে না পারলে তারা দেনার দায়ে রাস্তায় এসে দাঁড়াবে।

উর্বশী আরও বলেন, তিনি এসে আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন এবং আমাদের অনুমতি নেন। এটা সিনেমার দৃশ্য এমনই ছিল, আমরা আলাদা কিছু শুট করিনি। এটা সিনেমার একটি দৃশ্যই ছিল, তাই তিনি বলেছিলেন যদি আমরা এটি আরও আগে মুক্তি দিতে পারি কিনা। উর্বশী জানান, প্রযোজকদের কথা ভেবে ছবির প্রচারের জন্য এমনটা করেন উর্বশী। ‘ঘুষপেটিয়া’ নামের এক ছবির অংশ ওই দৃশ্য।


আ. দৈ/ সাম্য 



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝