রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রেমিকাকে বিয়ে করলেন রাভাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৭:১৩ পিএম  আপডেট: ২০.০১.২০২৫ ৮:৪৩ পিএম  (ভিজিট : ২০৪)
ছবি: ইন্সটাগ্রাম
X

ছবি: ইন্সটাগ্রাম

বলিউডের জনপ্রিয় গায়ক দর্শন রাভাল বান্ধবী ধারাল সুরেলিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন। বিয়ের খবরটি গায়ক নিজেই নিশ্চিত করেছেন। শনিবার (১৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বিয়ের খবর নিশ্চিত করেছেন তিনি।

এই সময়ের তুমুল জনপ্রিয় গায়ক তিনি। তার গাওয়া গানগুলো ‘তুম হি আনা,’ ‘রাতই রাহে,’ ‘ভুল জানা’ ইত্যাদি গোটা ভারতে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে দর্শন ক্যাপশন লিখেছেন, ‘আমার আজীবনের সেরা বন্ধু’। যেখানে স্ত্রীর সঙ্গে হাস্যজ্জল মুখে দেখা মিলেছে তার।

জানা গেছে, দর্শনের স্ত্রী একজন আর্কিটেক্ট। সে একজন প্রফেশনাল ডিজাইনার পাশাপাশি উদ্যেক্তা। গায়কের বিয়ের খবরে ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই অবশ্য অবাকও হয়েছেন।

২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর দর্শন রাভাল খ্যাতি অর্জন করেন। এরপরে তিনি ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সানাম তেরি কাসাম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’-এর মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন। ‘মিত্রন’, ‘এক লাড়কি কো দেখা তো এইসা লাগা’, ‘লাভ আজ কাল’, ‘লুডো’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’ এবং অন্যান্য সিনেমাতেও গান ও সুর দিয়েছেন দর্শন রাভাল।

আ. দৈ/ সাম্য 



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝