রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৩:৩৫ পিএম   (ভিজিট : ১৭৫)
X

সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় রোববার (১৯ জানুয়ারি) আরও একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। এরপরই সামনে আসে বিস্ফোরক তথ্য।

এদিন সকালে সংবাদ সম্মেলন করে জোন ৯-এর ডিসিপি দীক্ষিত গেদাম দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি। তার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শাহজাদ সাইফ আলী খানের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে গিয়েছিলেন। তার কাছে ভারতের কোনো নথিপত্র নেই। জব্দ করা নথি থেকে বোঝা যায় যে তিনি একজন বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। ধারণা করা হচ্ছে তিনি পাঁচ-ছয় মাস আগে ভারতে আসেন।

রোববার সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে শাহজাদকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কাস্তেজাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া যায়।

এর আগে সাইফের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও থেকে জড়িত সন্দেহে আকাশ কৈলাস ক্যানোজিয়াকে আটক করা হয়। বর্তমানে আটক দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

উল্লেখ্য, ভারতের বান্দ্রায় নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।

আ. দৈ./আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝