রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইংরেজি গান গেয়ে প্রশংসায় ভাসলেন ফারিণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৭:২৬ পিএম   (ভিজিট : ১৮৪)
X

মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গান শোনা গেল দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের কণ্ঠে। বুধবার দিবাগত রাতে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। 

যেখানে ‘পপুলার’ গানটির কভার করতে দেখা যায় তাকে। সাধারণত বাংলায় গাইতে শোনা গেলেও এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইতে দেখা গেল অভিনেত্রীকে। 

তাসনিয়ার কণ্ঠে ইংরেজি গান ভক্তরাও বেশ পছন্দ করেছেন। অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। একইসঙ্গে তার মেধা ও কণ্ঠের জন্য বাহবা দিয়েছেন। 

কেউ কেউ বলেছেন, অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। কারো মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী। 

এর আগে তাহসানের সঙ্গেও ডুয়েট করতে দেখা গেছে তাসনিয়া ফারিণকে। ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে গান গাইতে দেখা গেছে দু’জনকে। 

অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিণের। তবে গত বছর ফারিণ আরও যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলেন, সেটি হচ্ছে তার গান! নিজের কণ্ঠে দর্শক মাতিয়েছেন একাধিকবার।

সেই ধারা নাকি নতুন বছরেও অব্যাহত রাখতে চান ফারিণ। চলতি বছরে কিছু গান নিয়েও হাজির হতে দেখা যেতে পারে তাকে।

ক্যারিয়ারের সেরা সময়েই নতুন বছর শুরু করছেন ফারিণ। বেশকিছু কাজ নিয়ে রয়েছে তার ব্যস্ততা। তার মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান। 


আ.দৈ/এআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝