রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খোলামেলা পোশাকে উত্তাপ ছড়ালো এনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:৪৭ পিএম  আপডেট: ১৫.০১.২০২৫ ৮:২০ পিএম  (ভিজিট : ২৭৮)
X

অল্প বয়সেই অভিনয়ে হাতেখড়ি এনা সাহার। টলিপাড়ায় সাহসী অভিনেত্রী হিসেবেই পরিচিত তিনি। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই তার বোল্ড অবতারের ছবি চোখে পড়বে।

সেই ছবি ও ভিডিও রীতিমতো পুরুষ হৃদয়ে ঝড় তোলে। সম্প্রতি সেরকমই এক ভিডিও পোস্ট করেছেন এনা। যা দেখে নেটিজনেরাও বিভিন্ন মন্তব্যে মেতেছেন।

এনা যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে তাকে লাল রঙের ব্রা প্যান্টিতে দেখা যাচ্ছে। ওপরে তিনি সাদা রঙের শার্ট পরেছেন যার অর্ধেক বোতামই খোলা। এনার আবেদনময়ী সেই লুক দেখে চোখ ফেরানো মুশকিল ভক্তদের। 

কেউ লিখেছেন, শীতেও খোলামেলা পোষাক থেকে বিরত থাকছেন না এনা। কারো মন্তব্য, অভিনেত্রীর কি শীত লাগছে না? কেউ আবার তার উত্তাপ ছড়ানো পোশাকেরও সমালোচনায় মেতেছেন।

বরাবরই নিজের সাহসী ছবি ও ভিডিও পোস্ট করতে পিছপা হননি এনা। কখনও বিকিনি আবার কখনও খোলামেলা পোশাকে ঘায়েল করছেন সকলকে। এর জন্য একাধিকবার ট্রোলও হতে হয়েছে নায়িকাকে। যদিও সেসবে পাত্তা দেন না অভিনেত্রী।  

দর্শক-মহলে এনার অভিনয়ও বেশ প্রশংসিত। অভিনেত্রীর পাশাপাশি এনা খুব অল্প বয়সেই প্রযোজকের আসনে বসেছেন। তার প্রযোজিত দুটি ছবি ‘চিনে বাদাম’, ‘SOS কলকাতা। 

এছাড়াও ‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কউ’, ‘বন্ধন’-এর মতো একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন এনা। 

ওজন বেড়ে যাওয়ার কারণে প্রায়ই ট্রোলের মুখে পড়তে হয় এনাকে। তাই ওজন কমাতে কঠিন পরিশ্রমও করছেন অভিনেত্রী। আপাতত বেশ কিছুদিন হলো অভিনয় জগত থেকে বিরতি নিয়েছেন। তবে এখন তিনি আবার অভিনয়ে ফেরার জন্য মুখিয়ে রয়েছে। নিজের ওজন সে কারণেই কমিয়েছেন। 


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝