রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জেলার ২’র টিজারে রজনীর ম্যাজিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:২৫ পিএম  আপডেট: ১৫.০১.২০২৫ ৭:৪৪ পিএম  (ভিজিট : ১৭৮)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিস কাঁপিয়েছিল। সেই সময় থেকেই আলোচনা শুরু হয়, কবে আসবে এর পরের কিস্তি। অবশেষে মুক্তি পেলো ‘জেলার ২’ সিনেমার টিজার। চার মিনিট সময়সীমার টিজারটি এরই মধ্যে ভক্তদের মন জিতে নিয়েছে।

‘জেলার ২’ পুরো টিজারেও রজনী তার ম্যাজিক দেখিয়েছেন। শুরুতে একের পর এক গুন্ডার আগমন ও পিঠে কুড়ুল গেঁথে মৃত্যু হয়। খানিক পরে রক্তার্ত সাদা জামা পরে বন্দুক ও তলোয়ার হাতে পর্দায় আসেন রজনী। শোনা যায় আগের ছবির আবহ। বাকি সময়জুড়েও তার রাজত্বের দেখা মেলে।

স্বাভাবিকভাবেই সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা বেড়েছে। ভক্তদের দাবি, সিনেমাটি কেবল চলচ্চিত্রই নয়। বরং রজনীর এত বছরের ধারাবাহিক সাফল্যেরই নতুন প্রকাশ। অনেক নেটিজেন লিখেছেন, এমন কারিশমা কেবল রজনীকেই মানায়। তারা আরও দাবি করছেন এটি প্রথম তামিল সিনেমা হিসেবে বোধহয় হাজার কোটির ক্লাব অতিক্রম করবে।

নেলসনের পরিচালনায় ব্ল্যাক কমেডি অ্যাকশন ঘরানার সিনেমা ‘জেলার’র প্রথম পর্বে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, রামিয়া কৃষ্ণাণ, তামান্নার মতো তারকাদের। সিনেমা ‘কাভালা’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। নতুন সিনেমায় কোন কোন তারকাকে দেখা যাবে তা দেখতেও মুখিয়ে রয়েছেন দর্শকরা। ধারনা করা যাচ্ছে মোহনলাল ও শিবরাজ কুমার এ সিনেমায় ক্যামিও হিসেবে থাকবেন। পাশাপাশি তামিল অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণকেও দেখা যাবে শক্তিমান পুলিশ অফিসার রূপে। এখন থেকেই যেন শুরু হয়েছে সিনেমাটি মুক্তির ক্ষণ গগনা। যদিও এটি মুক্তি পাচ্ছে ২০২৬ সালে। 

এখন চলছে ‘জেলার ২’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ। আসলে রজনীর ছবি মানেই দাক্ষিণাত্যে সেদিন উৎসব। বেঙ্গালুরু, চেন্নাইয়ের একাধিক অফিসে ছুটি ঘোষণা করা হয় ছবি মুক্তির দিন। সেই উন্মাদনার রেশই যেন মিলল টিজার মুক্তির পর।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝