রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার চিকুনগুনিয়ায় আক্রান্ত সামান্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৭:২৯ পিএম  আপডেট: ১৪.০১.২০২৫ ৭:৪২ পিএম  (ভিজিট : ১২৫)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর অসুস্থতা যেন পিছু ছাড়ছে না । কিছুদিন আগেই অসুস্থতা থেকে সেরে উঠেছেন তিনি। সেই সুস্থতার সময় দীর্ঘায়িত হওয়ার আগেই এলো দুঃসংবাদ। আবারও অসুস্থ হয়েছেন এই অভিনেত্রী। 

এবার মশাবাহিত রোগ কাবু করেছে তাকে। মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন সামান্থা। এ কারণে শরীরের প্রতিটি জয়েন্টে অর্থাৎ অস্থিসন্ধিতে ব্যথা অনুভব করছেন দক্ষিণী এই নায়িকা।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে রেড লাইট থেরাপি ক্লিনিকের বাইরে থেকে তোলা একটি ছবি পোস্ট করেছেন সামান্থা। সেখানে নোট হিসেবে লেখেন, আমার জয়েন্টগুলো এখনো সুখী হতে পারেনি। এরপরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন রিকভারিমোড, রেডলাইটথেরাপি।

এ অভিনেত্রী জানিয়েছেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে একদম বিছানায় পড়ে গেছেন তিনি। টানা চিকিৎসা চলছে। অসুস্থতার জন্য শারীরিকভাবে দুর্বল হলেও মনের দিক থেকে শক্ত রয়েছেন বলেও জানিয়েছে সামান্থা।

এদিকে এবারই প্রথম নয়, এর আগেও অসুস্থতায় ভুগেছেন তিনি। এর আগে মায়োসাইটিস নামক বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন। এ রোগে আক্রান্ত হওয়ার পর খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হয়েছে তাকে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে দক্ষিণী সিনেমায় অভিনয় করছেন সামান্থা। তবে ‘দ্যা ফ্যামিলি ম্যান-২’ সিরিজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি লাভ করেন তিনি। এছাড়া পরবর্তীতে ‘পুষ্পা: দ্যা রাইজ’ সিনেমায় আইটেম গানে নেচে তুমুল জনপ্রিয়তা লাভ করেন সামান্থা।


আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝