রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৭:০২ পিএম   (ভিজিট : ৪৮৫)
X

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।  ১৪ জনুয়ারী (মঙ্গলবার) দুুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন, জাতীয়তাবাদী দল বিএনপি'র রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।  এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। প্রধান বক্তা ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক।

 দলীয় কার্যালয়ের ক্যাম্পাসে সম্মেলনে  পৌর বিএনপি’র আহবায়ক রবিউল কবির মনু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মো: আবু জাফর লেলিনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপি’র সহ সভাপতি রেজানুল হাবিব রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপি’র সহ সভাপতি ফারুক কবির আহমেদ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দীপু। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও রাখাল বুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল হক চৌধুর ডিউক, জেলা উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে দ্বিতীয় সেশনে কাউন্সিল অধিবেশনে পৌর বিএনপি’র কাউন্সিলরা অংশ গ্রহণে ভোট গ্রহণ শুরু করা হয়।
 
আ. দৈ. /কাশেম/মিজানুর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝