রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লস অ্যাঞ্জেলেসে দাবানলে কেমন আছে প্রীতি, জানালেন নিজেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৮:২৩ পিএম  আপডেট: ১৩.০১.২০২৫ ৪:৪২ পিএম  (ভিজিট : ২৭৩)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

আগুনের গ্রাসে লস অ্যাঞ্জেলেস। হলিউড তারকাদের ঠিকানা ও বিশ্বের অন্যতম শৌখিন শহরের চারিদিকে এখন শুধু ধ্বংসের ছবি। কালো ধোঁয়ায় চারদিক ঢেকে গেছে। মাঝেমাঝেই মাথা তুলে দাঁড়াচ্ছে আগুনের লেলিহান শিখা। গোটা বিশ্ব চিন্তিত লস অ্যাঞ্জেলসের বর্তমান পরিস্থিতি নিয়ে।

হলিউডের অভিনেতারা ছাড়াও এই শহরে থাকেন বলিউডের অনেক চেনা মুখও। অভিনেত্রী প্রীতি জিন্তাও সপরিবার এ শহরেই থাকেন। বিয়ের পর থেকেই প্রীতির ঠিকানা এই শহর। বাড়িতে যমজ দুই সন্তান। একের পর এক বাড়ি পুড়ে খাক হয়ে যেতে দেখে আতঙ্কিক প্রীতিসহ তার গোটা পরিবার।

ভয়ানক এই পরিস্থিতিতে প্রীতি ও তার পরিবারকে নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন অনেকেই। অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, তারা আপাতত নিরাপদে আছেন। প্রীতি লিখেছেন, ‘এমন সুন্দর সাজানো শহর যে এ ভাবে ধ্বংস হয়ে যাবে, তা কল্পনাতেও আসেনি। বাড়ির বয়স্ক সদস্য ও বাচ্চাদের নিয়ে সব সময় ভয়ে আছি। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে এখনও আমরা সুরক্ষিত আছি।’

এই দাবানলের শহরে বাড়ি রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ারও। কয়েক  দিন আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘এই বিপদ রুখতে প্রথম দিন থেকে অনেকেই আপ্রাণ চেষ্টা করেছিলেন। তাদের এই চেষ্টাকে কুর্নিশ জানাই। দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য সকলে প্রার্থনা করুন। আশা করি সব ঠিক হয়ে যাবে।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝