রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যাঞ্জেলিনা জোলির ‘হিটম্যান সাগা’: নিজেকে হত্যার পরিকল্পনা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৮:০৪ পিএম   (ভিজিট : ২৬৬)
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: অনলাইন
X

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: অনলাইন

প্রতিহিংসা বা শত্রুতার কারণে অন্যকে হত্যার জন্য পেশাদার খুনি ভাড়া করার ঘটনা শোনা যায়। কিন্তু নিজের জীবন শেষ করতে খুনি ভাড়া করার ঘটনা অনেকটাই অবিশ্বাস্য। তবে, এমনই এক চমকপ্রদ ঘটনা ঘটিয়েছিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এই ঘটনা হলিউডে ‘হিটম্যান সাগা’ নামে পরিচিত।

২২ বছর বয়সে মারাত্মক মানসিক অবসাদে ভুগছিলেন অ্যাঞ্জেলিনা। নিজেকে হত্যা করার কথা প্রায়ই ভাবতেন তিনি। কিন্তু অন্যদিকে, পরিবারের সদস্যদের কষ্ট না দেওয়ার জন্য ভিন্ন এক পরিকল্পনা করেছিলেন। 

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমি মরতে চেয়েছিলাম, কিন্তু চাইনি আমার মা বা কাছের মানুষরা মনে করুক, তারা আমার জন্য যথেষ্ট ছিল না। তাই এমনভাবে নিজেকে হত্যা করার পরিকল্পনা করেছিলাম, যাতে সবাই মনে করে আমি খুন হয়েছি।"

পরে অবশ্য তিনি এই বিপজ্জনক পরিকল্পনা থেকে সরে আসেন। এ বিষয়ে তিনি বলেন, "আমি জীবনের সঙ্গে একটা বিপজ্জনক খেলায় মেতে উঠেছিলাম। নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলাম। তবে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, তিনি আমার মন থেকে এই অন্ধকার চিন্তাগুলো মুছে দিয়েছিলেন।"

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝