রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জন্মদিন ঘিরে আবেগঘন পোস্ট নুসরাতের
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৯:১১ পিএম  আপডেট: ১০.০১.২০২৫ ৯:১৯ পিএম  (ভিজিট : ১৯২)
X

ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান কখনও ব্যক্তিগত জীবন নিয়ে আবার কখনও বা রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন। নেটিজেনরা তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। 

তবে নিন্দুকদের এসব সমালোচনা নিয়ে না ভেবে নিজের শর্তে বাঁচতে চান অভিনেত্রী। জন্মদিনেও সেরকমই এক বিশেষ উপলব্ধির কথা জানালেন নুসরাত।

জন্মদিন উদযাপনের জন্য যশের সঙ্গে দুবাইতে রয়েছেন নুসরাত। সেখান থেকে একগুচ্ছ রঙিন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সমালোচকদের বুঝিয়ে দিলেন শত বিতর্কেও তিনি তার শর্তে অটল রয়েছেন।

এবার ৩৫ বসন্ত পেরিয়ে জীবনের বিশেষ উপলব্ধি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। জীবনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বার্থডে পোস্টে নুসরত জাহান লিখেছেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠলাম। এক রাশ কৃতজ্ঞতায় মন ভরে উঠল। ভাবলাম, বেঁচে আছি এটাই তো বড় প্রাপ্তি।’

তার কথায়, ‘শ্বাস নিচ্ছি, জীবনে ভালোবাসতে পারছি বা ভালোবাসা পাচ্ছি এগুলোই তো আসল পাওনা। যে বা যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার জন্মদিনকে আপনারাই স্পেশাল করে তুলেছেন।’


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝