রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শুধু কি বিয়ে করলেই সংসার হয়?
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৯:০৪ পিএম  আপডেট: ১০.০১.২০২৫ ৯:০৯ পিএম  (ভিজিট : ২৫৮)
X

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন এই নায়িকা। বলা যায়, তার অভিনয়ের সাবলীল দক্ষতা দর্শকের মন ছুঁয়ে যায় খুব সহজেই। কিন্তু এর বাইরেও অনেকের আগ্রহ রয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে।

একটা সময় অনেকের সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়ে গুঞ্জন উঠেছে জয়া আহসানকে নিয়ে। তবে সেগুলো গুঞ্জন পর্যন্তই ছিল। ১৯৯৮ সালে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। ২০১১ সালে ১৩ বছরের সেই দাম্পত্যের ইতি টানেন তিনি; এরপর আর বিয়ে করেননি।

বলা যায়, এখন পর্যন্ত প্রায় এক যুগ ধরে সিংগেল লাইফ কাটাচ্ছেন জয়া। তাই তো অভিনেত্রীকে নিয়ে অনেকের কৌতূহল ও প্রশ্ন যে, সংসারের দিকে আর কি মন দেবেন জয়া আহসান?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে-সংসার নিয়ে প্রশ্নের মুখে পড়েন জয়া। অভিনেত্রী জানান, তিনি নাকি সংসারই করছেন!

জয়া আহসানের কথায়, ‘আমি তো সংসারই করি, করছি। বিয়ে করলেই কি শুধু সংসার হয়? আমার দায়িত্ব আছে এত এত, তা সংসারের চেয়ে কম কী! আমি তো এসব করেই সময় পাই না। সবাইকে বিশ্বাস করতে হবে, বিয়ে করলেই সংসার হয় না।’

অতীতের সঙ্গে তুলনা করে জয়া বলেন, আমিও তো বিয়ে করে সংসার করেছিলাম। সেটার স্বাদও আমি নিয়েছি। এখন এই সংসারটা করছি। এটাই মন্দ কী। এটা তো ভালো লাগছে আমার। যেহেতু এটায় বেশি ভালো লাগছে, এই সংসারটাতে আমি সাকসেসফুল।

কাদের নিয়ে জয়ার সংসার, তা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমার চারটা চারপেয়ে বাচ্চা (পোষ্য)। আমার মা, পরিবারের ভাইবোন, আমার গাছাপালা-সবকিছুই আমার সংসার। এরাই আমার সংসারের সব। বিয়ে করেও তো অনেকের ভেতর যোজন যোজন দূরত্ব থাকে। সেই অর্থে সেটাও কি সংসার তাহলে? মানুষকে দেখানোর জন্য ফটোফ্রেম সংসার করে তো লাভ নেই।

উল্লেখ্য, গেল বছরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছে জয়ার সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। নির্মাণ করেছেন আকরাম খান। চলচ্চিত্রটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। এছাড়াও সম্প্রতি তার অভিনীত ‘২ষ’ সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’ মুক্তি পেয়েছে। সেখানে জয়া আহসান অভিনয় করেছেন একজন ডাইনির চরিত্রে।


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝