বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
অন্তঃসত্ত্বা গুঞ্জনের মাঝেই অসুস্থ কিয়ারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৩০৭)
X

বছরের শুরুতে আচমকাই অসুস্থ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তাকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে! আর সে কারণে একটি অনুষ্ঠানে যেতেও পারেননি অভিনেত্রী। শনিবার সকাল পর্যন্ত প্রাথমিকভাবে এমনটাই শোনা যায়।

কিন্তু এরপর শোনা যায়, তিনি হাসপাতালে গিয়েছিলেন ঠিকই, ডাক্তারও দেখিয়েছেন, তবে ভর্তি হননি। 

এর আগে বড়দিনের সময় স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। সেই ছবি দেখেই রটেছিল কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা! তবে সেই গুঞ্জনে মুখ খোলেননি তারকা দম্পতি। আর এরই মধ্যে গত শনিবার সকালে আচমকা কিয়ারা আদভানির হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ে। চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা।

অবশেষে সত্যিটা সামনে আনে অভিনেত্রীর পিআর টিম। তাদের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে ভর্তি হননি কিয়ারা। কাজের চাপ বাড়ায় হঠাৎ করে দুর্বল অনুভব করেন তিনি। ছবির শ্যুটিংয়ে অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে পড়েন সিদ্ধার্থ পত্নী। আর সেই কারণেই ‘কবীর সিং’-র নায়িকাকে বাড়িতে কিছুদিন বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। প্রথমে অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। এরপর গত বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের অন্যতম এই পাওয়ার কাপল। 


আ.দৈ/এআর  


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝