সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শনিবার সন্ধ্যায় ঢাকায় বিয়ে হয় তাহসান-রোজার
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৭:৩২ পিএম   (ভিজিট : ৬০৯)
X

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের সাথে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে পারিবারিকভাবেই হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এদিন রাতেই এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন রোজা আহমেদের চাচা মনা আহমেদ।

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। জামাতা তাহসান খান ও রোজার পূর্ব পরিচয় ছিল কিনা জানি না, তবে দুই পরিবারের উপস্থিতিতেই তাদের বিয়ে হয়েছে।

মনা আহমেদ জানান, ২০২২ সালে মা ও ছোট ভাইকে নিয়ে নিউইয়র্কে পারি জমান রোজা। সেখানে নিজের প্রতিষ্ঠিত রোজাস ব্রাইডাল মেকওভার নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। তাহসানের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হওয়ায় ডিসেম্বরে দেশে আসেন এবং পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে বিয়ে হয়।

বিয়েতে রোজার দাদী, চাচারাসহ অন্যান্য আত্মীয় স্বজন ছিলেন জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগে আমার মেয়ের বিয়ে হয়েছে। আমি এখন মেয়ের বাড়িতে বেড়াতে এসেছি। যে কারণে রোজার বিয়েতে যেতে পারিনি। তবে রোজার দাদী, চাচারা বিয়েতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি রোজা একজন উদ্যোক্তাও।

এদিকে, শনিবার সন্ধ্যায় গোলাপি রঙের শেরওয়ানিতে স্ত্রী রোজার হাতে হাত রেখে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তাহসান।

সেই ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?


আ.দৈ/এআর  


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝