বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
কখনো আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা: প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৫:৩৮ পিএম   (ভিজিট : ২১০)
X

বলিউড ছাড়িয়ে হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে আন্তর্জাতিক তারকা হলেও তার ছোটবেলা খুব একটা সুখকর ছিল না। কৃষ্ণ বর্ণের কারণে নিউ ইয়র্কের স্কুলে ‘ব্রাউনি’, ‘কারি’ ইত্যাদি সম্বোধন করে উত্ত্যক্ত করতো সহপাঠীরা।

এদিকে পরিবারের মাঝেও তাকে কটাক্ষের শিকার হতে হয়েছে। সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, পাঞ্জাবি পরিবারের একমাত্র কৃষ্ণবর্ণের মেয়ে তিনি। কালো মেয়ে বলে ডাকা হতো। তাছাড়া মজা করে নানা আঘাতমূলক কথা বলা হতো। 
 
প্রিয়াঙ্কা চোপড়া জানান, শুধু তাই নয় বাবার সঙ্গে অভিনেত্রীর মান-অভিমানের ছিল দীর্ঘ দিনের। আঁটসাঁট পোশাক পরা এক প্রকার নিষিদ্ধ ছিল তাদের বাড়িতে। আঁটসাঁট পোশাক বা গায়ের সঙ্গে লেগে থাকা টিশার্ট পরা নিষিদ্ধ ছিল।

একবার পাশের বাড়ির ছাদ থেকে এক ব্যক্তি প্রিয়াঙ্কার বারান্দায় এসে পড়েন। তারপর থেকেই তার বারান্দা লোহার রেলিং দিয়ে ঘিরে ফেলা হয়। প্রিয়াঙ্কার কথায়, ‘বাবা পুরো বাড়িটাকে জেলখানা বানিয়ে দিয়েছিল। আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা।’

পোশাক নিয়ে বিভিন্ন  বিধিনিষেধ করেছিলেন অভিনেত্রীর বাবা। তবে বাড়িতে এই পরিস্থিতির মধ্যেই মা মধু চোপড়ার উদ্যোগে সুন্দরী প্রতিযোগিতায় যোগ দেন প্রিয়াঙ্কা।


আ.দৈ/এআর  


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝