রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৫:১১ পিএম   (ভিজিট : ২৩৯)
X

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক তার দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন ডিজাইনার আশনা শ্রফকে বিয়ে করেছেন। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের এ সুখবর দিয়েছেন নবদম্পতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, বিয়ের জন্য দু’জনই বেছে নিয়েছিলেন সাবেকি সাজ। আশনা পরেছিলেন কমলা রঙের লেহেঙ্গা ও তার সঙ্গে মানানসই পান্না খচিত গয়না। অন্যদিকে আরমান পরেছিলেন পিচ রঙের শেরওয়ানি। আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে করলেন এ দম্পতি।

বিয়ের ছবি শেয়ার করে আরমান ক্যাপশনে লিখেছেন, ‘তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)।’ রোদের আলো ও ফুলের পাপড়ির ছোঁয়ায় চারহাত এক করলেন তারা।

২০২৩-এর আগস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন এ দম্পতি। 

বাগদান সারার আগে প্রেমিকার জন্য বিশেষ এক কাজ করেছিলেন গায়ক। ‘কসম সে: দ্য প্রোপোসাল ফর হিস লেডি লভ’ নামে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন গায়ক। আশনাকে প্রেমের বার্তা দেওয়ার জন্যই এই গান তৈরি করেছিলেন আরমান। 

প্রসঙ্গত, আরমান মালিকের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘যব তক’, ‘বোল দো না জারা’, ‘বম বম বোলে’, ‘বেসবরিয়া’, ‘সব তেরা’, ‘তুমহে আপনা বনা লেনা’।


আ.দৈ/এআর  


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝