বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ভারতীয় মেয়েদের সঙ্গে প্রেম করি না: হানি সিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৭:১০ পিএম   (ভিজিট : ২৮৮)
X

২০২৩ সালে দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে ভারতীয় সংগীতশিল্পী হানি সিংয়ের। তৎকালীন স্ত্রী শালিনী তালওয়ার হানির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন গায়ক। সমস্যাটি গড়িয়েছিল থানা-পুলিশ পর্যন্তও। সে বছরেই ১ কোটি রুপির খোরপোশের বিনিময়ে হানির থেকে সম্পর্ক ছিন্ন করেন শালিনী।

এরপর কেটেছে বেশ কিছুটা সময়। নিজের জীবনেও এগিয়ে গেছেন হানি সিং। জড়িয়েছেন নতুন সম্পর্কে। তবে ভারতীয় নারীদের ডেট করা নিয়ে তার আপত্তি রয়েছে। যদিও এর কারণও জানিয়েছেন হানি সিং।

হানি সিংয়ের কথায়, আমি একজন ভারতীয় সেলিব্রেটি। ভারতীয় নারীরা আমাকে চেনেন। আমি কেমন মানুষ সে সম্পর্কে ধারণা আগে থেকেই তৈরি হয়ে গেছে তাদের। তাই তারা আমার সেলিব্রিটি স্ট্যাটাসটাকে ভালোবাসছে নাকি আমি মানুষটাকে ভালোবাসছে তা বোঝা মুশকিল।

হানি এও জানান, এই মুহূর্তে সম্পর্কেও আছেন তিনি। তবে তার প্রেমিকা ভারতীয় নন। নিজের বহুগামিতার কথাও সেই সাক্ষাৎকারে স্বীকার করেছেন হানি। তিনি বলেন, তাদের আমি আমার আসল নাম বলি না। বলি আমার নাম মাহির।

হানির এই স্বীকারোক্তি নেটিজেনদের একাংশ ভালোভাবে নেয়নি। তারা প্রশ্ন তুলেছেন, সম্পর্কে থাকাকালীন আরও নারীর সঙ্গে অবাধ মেলামেশা করাটা কি উচিত?


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝