সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যার প্রধান আসামি অস্ত্রসহ আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৬:৪৪ পিএম  আপডেট: ০১.০১.২০২৫ ৬:৪৯ পিএম  (ভিজিট : ২৪১)
X


নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম (৪০)কে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ এ তথ্য জানান।

এর আগে রাতেই মাধবদী থানার পাঁচদোনার আসমান্দীর চর গ্রামের একটি বাড়ি হতে তাকে আটক করা হয়। 

আটক শাহ আলম নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ধুন্দলপাড়া গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লে: কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ জানান, ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম সোমবার রাত ৮টার দিকে অতর্কিতে আসমান্দির চর গ্রামের একটি বাড়ির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এসময় এলাকাবাসীকে ভয় দেখানোর জন্য কয়েক রাউন্ড গুলি ছুড়ে। আতংকিত এলাকাবাসী সেনাবাহিনীকে ফোন করলে সেনাবাহিনীর দুটি বিশেষ টহল দল বাড়িটি ঘেরাও করে। 

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাহ আলম সেনাবাহিনীকে উদ্দেশ্য করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে। পরে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় শাহ আলম অস্ত্রসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়। 

এ সময় শাহ আলমের কাছ থেকে একটি পিস্তল, একটি গুলি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ৯ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয় বলে জানান এই সেনা কর্মকর্তা।পরে রাতেই তাকে পুলিশের কাছে হস্থান্তর করে সেনাবাহিনী।

গত ২২ ডিসেম্বর দিবাগত রাতে পাঁচদোনায় ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মী হুমায়ুনকে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যা মামলার প্রধান আসামি ভাড়াটিয়া খুনী শাহআলম।

আ. দৈ/ আফরোজা





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝