রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কন্যাসন্তানের মা হলেন দীপিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৩ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৪ ৭:১৬ পিএম  (ভিজিট : ২৩৫)
X

শেষ হলো অপেক্ষা। বলিউড তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘরে এল নতুন অতিথি। আজ মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। তবে এখনো রণবীর বা দীপিকার পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই দম্পতিকে শুভেচ্ছা জানানো শুরু হয়ে গেছে।

শনিবার বিকেলে দীপিকাকে নিয়ে হাসপাতালে ভর্তি করাতে যান রণবীর সিং। সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে অন্তর্জালে। নেটিজেনদের অনেকেই ভিডিওটি শেয়ার করে দীপিকাকে শুভকামনা জানান। এর আগে গত শুক্রবার গণেশ চতুর্থী উপলক্ষে সপরিবার মন্দিরে গিয়েছিলেন রণবীর-দীপিকা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে সেখানে গিয়েছিলেন তাঁরা। তারপরই শনিবার বিকেলে ভর্তি হন এইচএন রিলায়েন্স হাসপাতালে ৷ আর রোববার এল খুশির খবর। দুই থেকে তিনে পরিণত হলো বাজিরাও-মাস্তানি জুটি।

শোনা যাচ্ছে, সন্তানের দেখভাল করার জন্য অভিনয় থেকে আপাতত বিরতিতে যাচ্ছেন দীপিকা। বিরতি কাটিয়ে আগামী বছর কাজে ফেরার কথা রয়েছে তাঁর।

২০১৮ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ে করেন রণবীর ও দীপিকা। গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক ঘোষণা করে এই দম্পতি জানান তাঁদের প্রথম সন্তান আসার খবর।

আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝