রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্রূপের মুখে জাহ্নবী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৬ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৪ ৬:০৪ পিএম  (ভিজিট : ৮৪)
জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত
X

জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

বলিউডের প্রথম লেডি সুপারস্টার বলে খ্যাতি পাওয়া বর্ষীয়ান অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। শুধু সৌন্দর্যের জন্য নয়, অনবদ্য অভিনয়ের জন্যও আলোচিত এই স্টার কিড। সর্বশেষ শরণ শর্মা পরিচালিত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ক্রিকেটভিত্তিক এই সিনেমায় রাজকুমার রাওয়ের বিপরীতে মহিমা চরিত্রে অভিনয় করেছিলেন জাহ্নবী। সিনেমায় অনবদ্য অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন তিনি ঠিকই; কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এমন একটি ভিডিও, যা দেখে অভিনেত্রীর ক্রিকেট প্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ভিডিওটি কিছু মাস আগের, যখন ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র প্রচার করছিলেন জাহ্নবী।

ভিডিওতে ৩টি ইন্টারভিউকে কোলাজ করে দেখানো হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে, তিনটি ইন্টারভিউই একই দিনের কারণ অভিনেত্রী একই শাড়ি পরেছিলেন তিনটি ভিডিওতে। তিনটি সাক্ষাৎকারেই অভিনেত্রীকে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি একটি কমন প্রশ্ন করা হয়।

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমাটি যেহেতু ক্রিকেটভিত্তিক এ কারণে স্বভাবতই ক্রিকেট নিয়ে প্রশ্ন করা হয় জাহ্নবী কাপুরকে। শ্রীদেবী কন্যাকে যখন জিজ্ঞাসা করা হয়, ‘তার প্রিয় ক্রিকেটার কে?’ খুব অদ্ভুতভাবে তিনি একই দিনে তিনজন ক্রিকেটারের নাম উচ্চারণ করেন। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, জাহ্নবী মাহি অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির ফ্যান বলছেন নিজেকে।

দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী নিজেকে রোহিত শর্মার ফ্যান জানাচ্ছেন এবং তৃতীয় সাক্ষাৎকারে তিনি নিজেকে বিরাট কোহলির ডাই হার্ট ফ্যান বলে উল্লেখ করেছেন। একই দিনে ৩ জন আলাদা আলাদা ক্রিকেটারের নাম বলায় স্বাভাবিকভাবেই মজা পেয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে নেটিজেনরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এই ভাবেই মুড সুইং হয়’। অন্য একজন লিখেছেন, ‘সবাইকেই সম্মান দিতে জানেন এই অভিনেত্রী।’ আবার একজন লিখেছেন, ‘সকলেই তার কাছে সমান।’ 

অভিনেত্রীর পক্ষে কথা বলে একজন লিখেছেন, ‘তিনি বলেছেন ধোনি তার প্রিয়। রোহিতের তিনি ভক্ত। বিরাটের বিশাল বড় ভক্ত। তিনি পয়েন্ট করে উল্লেখ করে দিয়েছেন আলাদা আলাদা ক্রিকেটারকে তিনি কেমনভাবে দেখেন।’

আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝