রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্ত্রী ঝর্ণা রায় মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৫ পিএম   (ভিজিট : ৩৯১)
X

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় (৭০) মারা গেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার পুত্রবধূ ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

গতকাল রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝর্ণা রায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। 

অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ঝর্ণা রায়।

ঝর্ণা রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও ঝর্ণা রায়ের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন মাস্টার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান ও ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন শোক প্রকাশ করেছেন।

আ. দৈ/ আফরোজা 





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝