রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একেবারে সিঙ্গেল ইধিকা পাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৬ পিএম  আপডেট: ২৯.১২.২০২৪ ৭:৫৪ পিএম  (ভিজিট : ২৫০)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

বাংলা সিরিয়ালের পরিচিত মুখ ইধিকা পাল এখন দুই বাংলায় সমান জনপ্রিয়। শাকিব খানের বিপরীতে বাংলাদেশের চলচ্চিত্র প্রিয়তমা দিয়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি। বর্তমানে কলকাতায় দেবের বিপরীতে তার অভিনীত খাদান ছবিটি দারুণ ব্যবসা করছে। তবে শুধু অভিনয় নয়, ইধিকার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও সম্পর্ক নিয়ে কথা বলেছেন ইধিকা। ভক্তদের উদ্দেশে তিনি সোজাসাপ্টা বলেন, ‘আমি কিন্তু একেবারে সিঙ্গেল।’

গুঞ্জনের জবাব

যাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন, তাদের অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে। এ নিয়ে ইধিকা বলেন,
‘আমাকে অনেকে ভালোবাসেন, তাই হয়তো আমাকে নিয়ে বেশি ভাবেন। তবে এ ধরনের গুঞ্জনে মনোযোগ দিলে কাজ করব কখন? আমাকে যারা সত্যি ভালোবাসেন, তাদের জানিয়ে রাখি, আমি সিঙ্গেল। আমার জীবনে আপাতত কাজই প্রথম।’

‘খাদান’ ছবিতে অভিজ্ঞতা

দেবের সঙ্গে খাদান ছবিতে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে বলে জানান ইধিকা। তিনি বলেন,
‘এই ছবিতে অনেক প্রাপ্তি হয়েছে। দেব দা সব সময় মজার ছলে লেগপুল করতেন। ফলে কাজের চাপ ভুলে আনন্দে শুটিং করেছি। শুটিংয়ের অনেক স্মৃতি মনে থাকবে।’

ভাগ্যের ওপর বিশ্বাস

অভিনয়ে আসার স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল না ইধিকার। তবে ভাগ্যই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলে তিনি বিশ্বাস করেন। তার ভাষায়,
‘অন্য কেউ কতটা ভাগ্যবান জানি না, তবে আমি নিজেকে খুব লাকি মনে করি। ২০২৪ সাল শেষ হওয়ার আগেই এত কিছু পেয়েছি, যা ভাবিনি। ভাগ্যে আমার অগাধ বিশ্বাস।’

ইধিকার জীবন ও কাজ নিয়ে এই মুহূর্তে দুই বাংলার দর্শকদের আগ্রহ তুঙ্গে। তার ভবিষ্যৎ ক্যারিয়ার কেমন হয়, সেটি সময়ই বলে দেবে।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝