রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১:১২ পিএম  আপডেট: ২৯.১২.২০২৪ ২:৪৩ পিএম  (ভিজিট : ২৬০)
X

শেরপুরের সদর উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  ৬ জন নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের টিটিসি’র সামনে জোড়া পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা নকলা থেকে শেরপুর শহরের দিকে আসছিল। অটোরিকশাটি টিটিসি মোড়ের জোড়া পাম্প এলাকায় পৌঁছালে কুড়িগ্রামের রৌমারী থেকে আসা রিফাত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জন মারা যান। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই পাঁচজন, পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সবাই অটোরিকশার যাত্রী। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝