রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে
বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পিছনে বাসের ধাক্কা, নিহত ৩
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৬ পিএম   (ভিজিট : ১৬৫)
X


সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপরে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৮জন। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩ নং পিলারের কাছে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া এলাকার বাসিন্দা সফর শেখের ছেলে রহিজ উদ্দিন, রহিজ উদ্দিনের ছেলে শাহরিয়া  রিপু (২৬) ও একই উপজেলার বনবাড়িয়া গ্রামের সুশান্ত শেখরের ছেলে চন্দ্র শেখর।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর সোয়া ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। এঘটনায় আহত হন আরও ৮জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজন ও আহত আটজনকে উদ্ধার করে সদর হাসপাতালে হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে। 

এব্যাপারে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনার ঘটনায় নিহত হওয়া তিনজনের মরদেহ মর্গে রাখা আছে।  এছাড়াও আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং তিনজন গুরুতর অবস্থায় ভর্তি আছেন। তবে তারা এখন শঙ্কামুক্ত।


আ. দৈ. /কাশেম /আশরাফ


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝