রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৮:২৩ পিএম   (ভিজিট : ২৪৭)
X

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-সিএনজি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ দুই জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনা জেলা সদর উপজেলা বাহাদুরপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে বিদ্যা মিয়া (৪২), রফিকুল ইসলামের স্ত্রী লাভনী আক্তার (১৮) একই উপজেলার সাতপুড়িকান্দা গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে আব্দুর রশিদ (৬৫) ও তার স্ত্রী বকুল বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সিএনজিটি ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড় থেকে ৬ জন যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় যেতেই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী বিদ্যা মিয়া ও লাভনী আক্তার মারা যায়। 

স্থানীয়রা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক স্বামী আব্দুর রশিদ ও স্ত্রী বকুল বেগমকে মৃত ঘোষণা করে। অপর দুই জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টিপু সুলতান বলেন, মরদেহ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ও বাকি দুইটি শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়িতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝