রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বড়দিনে প্রেমের নাটকে মনোজ-অর্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৭:৪০ পিএম   (ভিজিট : ৩৩৫)
X

মেজবাহ উদ্দীন সুমনের রচনা ও  জয়ন্ত রোজারিওর পরিচালনায় বড়দিন উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘মেরিয়ান’।

আজ বুধবার রাত সাড়ে ১০টায় প্রচার হবে নাটকটি। এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, ফারুক আহমেদ, মিলি বাশারসহ অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, প্রিয় চাচার মৃত্যুর খবর শোনার পর আমেরিকা থেকে দ্রুত দেশে ফিরে আসে জন নামের এক তরুণ। চাচাকে খুব মিস করে বলে নিয়মিত কবরস্থানে গিয়ে মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসে। 

প্রতিদিনই সেখানে সে একটি মেয়েকে দেখতে পায়। যে কবরগুলোতে মোমবাতি জ্বলে না, মেয়েটি সেগুলোতে মোমবাতি জ্বালিয়ে দেয় এবং প্রার্থনা করে। বিষয়টি জনের খুব ভালো লাগে। ধীরে ধীরে মেয়েটির প্রতি কৌতূহলী হয়ে ওঠেন জন। একদিন মেয়েটির সঙ্গে কথাও বলে সে। মেয়েটির নাম মেরিয়ান।

নাটকে দেখানো হয়েছে, গির্জায় সিস্টারদের হোমে থাকে মেরিয়ান। মা–বাবা নেই। ছোটবেলায় ফাদার জোসেফ তাকে কুড়িয়ে এনেছে এখানে। দিনে দিনে মেরিয়ানের প্রতি দুর্বল হয়ে পড়েন জন।

পরিচালক জয়ন্ত রোজারিও জানিয়েছেন, নাটকটি ভালোবাসার গল্পের। যেখানে নিজের ছোট্ট জগতের মধ্যেই থাকতে পছন্দ করা মেয়ের প্রেমে পড়ে যায় নায়ক। সে চায় একদিন তার সুন্দর একটা পরিবার হবে।

আর অন্যদিকে, নায়িকা নিজেকে লুকিয়ে রাখতেই পছন্দ করে। এই দুই মেরুর দুইজনের মিল হবে কিনা সেই উত্তরই আছে এই নাটকে।

আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝