রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএসসিসিতে লটারির মাধ্যমে ৫১ ওয়ার্ডে প্রাথমিক বর্জ্য সংগ্রহকারীদের নিবন্ধন প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১২ পিএম   (ভিজিট : ২৯৩)
X

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) উন্মুক্ত লটারির মাধ্যমে ৫১ ওয়ার্ডে 'প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী সেবা প্রতিষ্ঠান (PCSP)' নিবন্ধন দিয়েছে । বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত লটারির মাধ্যমে বাসাবাড়ি হতে বর্জ্য সংগ্রহের লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক এসব পিসিএসপি নিবন্ধন দেওয়া হয়।  

অনুষ্ঠানে ৩, ৫-১৩, ১৬-২০, ২৩-২৯, ৩৩, ৩৫-৩৮, ৪১, ৪৫-৫১, ৫৪-৬৮ ও ৭১ নম্বর ওয়ার্ডের পিসিএসপি'র নিবন্ধন দেওয়া হয়। বাকি ২৪টি ওয়ার্ডে একটি করে আবেদন পাওয়ায় সেসব ওয়ার্ডে পিসিএসপি নিবন্ধনে আজ ২টি জাতীয় দৈনিকে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আজকের এই উন্মুক্ত লটারি পরিচালনায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, নিরীক্ষা কর্মকর্তা মো. তাজনুর ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়াসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন।



আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝