রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার গায়ক শানের বাসভবনে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৭:১০ পিএম   (ভিজিট : ২২২)
X

আল্লু অর্জুনের বাড়ি ভাঙচুরের পর বলিউড গায়ক শানের বাড়িতে অগ্নিকাণ্ড। তবে আল্লুর বাড়িতে জনতা হামলা করলেও শানের বাড়িতে শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। 

বান্দ্রা ওয়েস্ট এলাকায় অবস্থিত ভবনটির ১১ তলায় বাস করেন শান। রাত পৌনে দুইটার দিকে আগুন লাগার খবর দমকল বাহিনীকে জানানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকলের ১০টি ইঞ্জিন। পৌঁছে তারা দেখতে পান, সাত তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হয়। 

জানা গেছে, এ ঘটনায় আশি বছরের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। ধোঁয়ার কারণেই দমবন্ধ হয়েছিল তার। বৃদ্ধাকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা করা হয়। খবর দেয়া হয় কাছের বেসরকারি হাসপাতালে। অ্যাম্বুলেন্সে করে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে আইসিউতে রাখা হয়েছে।  

এদিকে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে লেগেছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে এ বিষয়ে। 

তবে জানা গেছে অগ্নিকাণ্ডের সময় শান ওই বাড়িতে আটকা পড়েন। তিনিসহ গভীর রাতে অনেকেই আটকে যান সেখানে। তার পরিবারের সদস্যরা ফ্ল্যাটে ছিলেন কি না জানা যায়নি। যদিও গায়কের পক্ষ থেকেও এ বিষয়ে দেয়া হয়নি কোনো বিবৃতি।

আ.দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝