রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাটোরে পৃথক সড়ক দূর্ঘটনায় চালকসহ এক প্রতিবন্ধীর মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১০:১৯ পিএম   (ভিজিট : ১৮২)
X

নাটোরে ২টি পৃথক সড়ক দূর্ঘটনায় ট্রাকের চালকসহ এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৬জন। সোমবার ভোরে সদর উপজেলার নাটোর—বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে অপর বালু বোঝাই ড্রাম ট্রাকের চালক হুসাইনের মৃত্যু হয়। অপর দুর্ঘটনায় নাটোর—রাজশাহী মহসড়কের চাঁনপুর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় বুদ্ধি প্রতিবন্ধী অজ্ঞাত এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। নিহত ট্রাক চালক হুসাইন(৩৫) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকার মৃত ছিদ্দিক বিশ্বাসের ছেলে। 

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক সাদ্দাম হুসাইন জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে ঘনকুয়াশায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ বাঁধে। এঘটনায় একটি ট্রাক উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় সড়কের উভয় দিকের তিনটি তিনটি করে ৬টি ট্রাকের সংঘর্ষ হয়। এতে চালকসহ অন্তত ৬/৭জন আহত হয়। জেলা ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক বালু বোঝাই ড্রাম ট্রাকের চালক হুসাইনকে মৃত ঘোষনা করে। অপরদিকে নাটোর—রাজশাহী মহসড়কের চাঁনপুর এলাকায় ভোরে অজ্ঞাত গাড়ীর চাপায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছে বলে জানান পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক ফিরোজ হোসেন।

আ. দৈ. / কাশেম./ মাসুদ 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝