রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ কেজির বোয়াল ৫২ হাজার টাকার বিক্রি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২২৮)
X

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের বড়‌শিতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ। পরে মাছটি ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। আজ সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার কুশাহাটা চর এলাকার জেলে কালাম সরদারের হাজা‌রি বড়‌শিতে মাছ‌টি ধরা পড়ে।

স্থানীয়রা জানায়, ভোরে জেলে কালাম সরদার কুশাহাটা চর এলাকায় হাজা‌রি বড়‌শি নিয়ে মাছ শিকারে যান। সকাল ৮টার দি‌কে তার বড়‌শিতে বড় এক‌টি বোয়াল মাছ‌ ধরা পড়ে। প‌রে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন তিনি। সেখানে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব‌্যবসায়ী মো. চান্দু মোল্লা ।

মাছ ব‌্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘মাছ‌টি কি‌নে ফে‌রিঘাটের পল্টুনে বেঁধে রে‌খেছিলাম  প‌রে দেশের বি‌ভিন্ন এলাকায় যোগাযোগ ক‌রে ঢাকায় এক ব‌্যবসায়ীর কা‌ছে ২৯০০ টাকা কে‌জি দরে মোট ৫২ হাজার ২০০ টাকায় মাছ‌টি বি‌ক্রি করে দেওয়া হয়।

আ. দৈ/ আফরোজা 



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝