রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৫:০৬ পিএম   (ভিজিট : ২১৮)
X

টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টায় উপজেলার বেড়বাড়ী, সকাল ৯টায় সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় এবং সকাল ১০টায় উপজেলার কুতুবপুর এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ট্রাকচাপায় নিহত মামুন ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরি করত। সে রাতে ডিউটি শেষে ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

এদিকে, সকাল ৯টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে।  

অন্যদিকে, উপজেলার জোড়দিঘী এলাকায় মাছের জন্য যাওয়ার পথে সিএনজি চাপায় আবুবকর (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আ. দৈ/ আফরোজা 




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝