রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমুদ্রতীরে মোহময়ী রূপে জ্যাকলিন!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩১ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৪ ৪:৩৬ পিএম  (ভিজিট : ২৫৯)
X

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের একজন জ্যাকলিন ফার্নান্ডেজ। সমুদ্র পাড়ে নিজের মত করে সময় কাটাতে ব্যস্ত তিনি। সেখান থেকে নিজেকে ধরা দিলেন মোহময়ী রূপে। যার ছবি নিয়ে ইতোমধ্যে তোলপাড় নেটমাধ্যম।

সম্প্রতি সমুদ্রের তীর থেকে চমৎকার কিছু মুহূর্ত অনুরাগীদের কাছে ভাগ করে নিলেন জ্যাকলিন। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সাদা শর্ট ড্রেসে ধরা দিয়েছেন জ্যাকলিন। দেখতে যেন আকাশ থেকে নেমে আসা দেবদূতের মত! সেই ছবিগুলো রীতিমত তোলপাড় সৃষ্টি করেছে।

জ্যাকলিন ছবিগুলো শেয়ার করে বেশকিছু ইমোজিও যোগ করেন। সাদা মনোকিনিতে অনবদ্য পোজ দিতে দেখা গেছে তাকে। কখনও তাকে সমুদ্র সৈকতে বইয়ের পাতা ওল্টাতেও দেখা গেছে।

জ্যাকলিনকে সমুদ্রের ধারে বালি ও পানির মধ্যে নানা মুহূর্ত উপভোগ করতেও দেখা গেছে। চেয়ারে বসে সময় উপভোগ করতেও দেখা যায়। জ্যাকলিনের এই ছবিগুলো দেখে অনুরাগীরা তাকে পুতুলের সঙ্গেও তুলনা করেন।

তবে কোথায় এবং কখন এই ফটোশ্যুট করা হয়েছে জ্যাকলিন তা উল্লেখ করেননি।

শ্রীলঙ্কান মডেল জ্যাকলিন ২০০৯ সালে সুজয় ঘোষের অ্যাকশন কমেডি ছবি 'আলাদিন' দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত এবং রীতেশ দেশমুখ। এরপর ২০১০ সালের কমেডি ছবি 'হাউজফুল'-এ 'আপকা ক্যায়া হোগা' নামে একটি আইটেম গানে অভিনয় করেন।

জ্যাকলিনকে শেষবার ২০২৩ সালে দেখা গিয়েছিল 'সেলফি' ছবির 'দিওয়ানে' গানে। যেখানে অক্ষয় কুমার এবং ইমরান হাশমিকে মুখ্য ভূমিকায় দেখা গেছে।

আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝