রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল চিকিৎসা হয়েছিলো প্রিয়াঙ্কার!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭:৫২ পিএম  আপডেট: ২১.১২.২০২৪ ৮:১০ পিএম  (ভিজিট : ২৭২)
X

প্রিয়াঙ্কা চোপড়ার নাকে ভুল অস্ত্রোপচার হয়েছিল। একের পর এক ছবি থেকে বাদ পড়ছিলেন তিনি। এমনকি তাঁর ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে। সেখান থেকে তিনি কীভাবে ঘুরে দাঁড়ালেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন নির্মাতা অনিল শর্মা।

ভুল অস্ত্রোপচারের কারণে প্রিয়াঙ্কার অবস্থা যখন খারাপ, তখন তাঁর পাশে দাঁড়ান ‘গদার ২’ পরিচালক অনিল শর্মা। যিনি প্রিয়াঙ্কাকে শুধু ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ ছবিতেই সুযোগ দেননি, তাঁকে ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যেতেও বাধা দিয়েছিলেন।

ইউটিউবার সিদ্ধার্থ কাননকে দেয়া একটি সাক্ষাৎকারে অনিল বলেন, প্রথম যখন আমি প্রিয়াঙ্কার অস্ত্রোপচারের কথা শুনেছিলাম, তখন ভেবেছিলাম যে তিনি হয়তো জুলিয়া রবার্টসের মতো দেখতে লাগার জন্য এটা করছেন। তাই তাঁকে বকাঝকাও করি। কিন্তু পরে জানতে পারি যে তাঁর শারীরিক কিছু সমস্যা ছিল। তাই অস্ত্রোপচারও ভুল হয়েছে।

পরিচালক আরও বলেন, প্রিয়াঙ্কা একদিন ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’-এর জন্য তাঁকে দেয়া অগ্রিম বুকিংয়ের ৫ লাখ রুপিও ফেরত দিতে এসেছিলেন।

তিনি বলেছিলেন, তাঁকে অনেক সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে এবং তাই তিনি বেরেলিতে ফিরে যেতে চান। তাঁর বাবা সেনাবাহিনীতে আবারও কাজ শুরু করেছেন এবং মা আবারও তাঁর চিকিৎসা শুরু করার পরিকল্পনা করছেন।

কিন্তু অনিল শর্মা প্রিয়াঙ্কাকে বেরেলি ফিরে যেতে বাধা দেন। পরে যশ রাজ ফিল্ম থেকে একজন মেকআপ আর্টিস্টকে ডাকেন। মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কার চেহারার সমস্যাগুলো দেখেন। এরপর পরিচালক ডিজাইনার নীতা লুলার সঙ্গে পোশাকের জন্য যোগাযোগ করেন। তারপর প্রিয়াঙ্কার স্ক্রিন টেস্ট নেওয়া হয়। অনিল শর্মার মতে, খুব তাড়াতাড়ি চমক আসে প্রিয়াঙ্কার চেহারায়। অনিলের কথায়, নাকের অস্ত্রোপচার ভুল হয়েছিল, প্রিয়াঙ্কার এ ক্ষেত্রে কোনো দোষ ছিল না।

‘দ্য হিরো’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে তাঁর সঙ্গে ছিলেন সানি দেওল ও প্রীতি জিন্তা। তার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রিয়াঙ্কাকে।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝