রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাত ৮টায় মঞ্চ মাতাবেন রাহাত ফতেহ আলী খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১৭৯)
X

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আজ শনিবার আর্মি স্টেডিয়ামে কনসার্টটি আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।

কনসার্টের অন্যতম আয়োজক সাদেকুর রহমান আজ দুপুরে এ প্রতিবেদককে জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন রাহাত ফতেহ আলী খান। বিমানবন্দর থেকে রাত ১টার দিকে একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন তিনি। আজ রাত ৮টার দিকে আর্মি স্টেডিয়ামে গাইতে উঠবেন তিনি।

রাহাত ফতেহ আলী ছাড়াও দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে।

আয়োজকেরা জানান, এই কনসার্ট থেকে আয় হওয়া অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেয়া হবে।

কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করার জন্য জনপ্রিয় রাহাত ফতেহ আলী খান। রাহাত ফতেহ আলীর গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জারুরি থা’, ‘ও রে পিয়া’, ‘জাগ সুনা সুনা লাগে’, ‘তেরে বিন’, ‘তেরি ওর’, ‘ম্যায় যাঁহা রাহুঁ’, ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’, ‘তুম জো আয়ে জিন্দেগি মে’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ইত্যাদি।


টোল ফ্রি এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আয়োজকেরা জানিয়েছে, জনদুর্ভোগের কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনির গেট আজ বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় গেট দিয়ে শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে।

এছাড়া যানজটে জনদুর্ভোগ বিবেচনা করে কর্তৃপক্ষ এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড- চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।

ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। তবে বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। এ সময় যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করেছে আয়োজকেরা।


আ.দৈ/এআর  


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝