রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এখন বিনোদন জগতের বাসিন্দা সিঁথি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৫ পিএম   (ভিজিট : ২৪৭)
X

ফারজানা সিঁথি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্লোগানে স্লোগানে মাঠ কাঁপিয়েছেন। আন্দোলনে ছিলেন প্রথম সারিতে। এর পর থেকে কয়েকটি ঘটনায় ভাইরালের তকমা পান এই তরুণী। 

আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাসিনা সরকার পতনের পর সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়েও ফের আলোচনায় আসেন সিঁথি। তবে এখন তিনি বিনোদন জগতের বাসিন্দা হিসেবে নিজেকে পরিচিত করছেন।

আসিফ আকবরের নতুন একটি গানের মিউজিক ভিডিওর মডেলও হয়েছেন এই অগ্নিকন্যা। সম্প্রতি এক টকশোতে অভিনেত্রী ফারজানা সিথি বলেন, তুমি আমাকে যেকোনো যুদ্ধ ক্ষেত্রে ছেড়ে দাও , আমি ওটাকে শেষ করে চলে আসতে পারবো।

কিন্তু তুমি একজনকে ভালোবেসে যুদ্ধ করতে বলো না, ও বিষ এনে দিলেও আমি চুপচাপ খেয়ে ফেলবো। এখানে আমার অনেক নির্ভরশীলতা তৈরি হয়ে যায়। তিনি আরো বলেন,বিয়ে করার পর আমি ঠাণ্ডা লক্ষী মেয়ে হয়ে যাবো।


আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝