সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোনাইমুড়ীতে র‍্যাব-১১ এর অভিযানে গোলাবারুদসহ আটক-১
সোনাইমুড়ী প্রতিনিধি, নোয়াখালী :
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০২ পিএম   (ভিজিট : ৩৮১)
X

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ ১ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-১১। এ সময় আসামির হেফাজত থেকে ২ টি পিস্তল, ২ টি এলজি, ১ টি পাইপগান, ২৫ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড শটগানের কার্তুজ, ২ রাউন্ড টিয়ার গ্যাস শেল, ৩ টি ককটেল, ২টি চাইনিজ কুড়াল, ৩টি ছোরা ও ৩ টি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সোমবার (০২ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার। এর আগে, গতকাল শনিবার রাতে উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো.শিপন (২৫) উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি শিপন ও তার সাঙ্গপাঙ্গরা এলাকায় মারামারি দাঙ্গা-হাঙ্গামা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। বর্তমান পরিস্থিতিতে তিনি ও তার সহযোগীরা নিজ এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ বিশেষ অভিযান চালিয়ে এই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আ. দৈ. / কাশেম/ টি এ সেলিম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝