রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তরঙ্গ দৃশ্যে তরুণ অভিনেত্রী হিয়া রায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২৮৩)
X

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে  ‘তালমার রোমিও অ্যান্ড জুলিয়েট’। এই সিরিজে ‘জাহানারা’ অর্থাৎ ‘জুলিয়েট’ চরিত্রে অভিনয় করে আলোচনায় তরুণ অভিনেত্রী হিয়া রায়। সিরিজটিতে তাকে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখে গেছে। 

হিয়া জানান, সিরিজটিতে যে চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্য থাকবে, সেটা আগেই জানতেন। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছেন তারা। আগেই আলোচনা  হয়েছিল শুটিং কেমনভাবে হবে। 

চুম্বন দৃশ্য সত্যিকারের ছিল। তবে অনেক শট টেকনিক্যালি নেয়া। আর আমি মনে করি চরিত্রের প্রয়োজনীয়তা থাকলে সেটা করা যেতে পারে। তবে অবশ্যই তার একটা পরিসীমা রয়েছে। আমার পরিচালকেরা কখনো আমাকে সেই সীমা অতিক্রম করতে বলেননি, ফলে সমস্যাও হয়নি। তা ছাড়া দেবদত্তর (সিরিজের সহ–অভিনেতা) সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। এক জায়গায় বাড়ি। দুজনের খুব ভালো বন্ডিং আমাদের। তাই শুটিং করতে সমস্যা হয়নি কখনো।

সিরিজটি দেখার পর তার পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন হিয়া। এই তরুণ অভিনেত্রীর ভাষ্যে, একজন শিল্পীর মা-বাবা হতে গেলে তাদের একটু বোঝা উচিত। আমার বাবা-মা সেটা বুঝেছেন। আমাকে সাপোর্টও করেছেন। এটার মধ্যে খারাপ কিছু তো ছিল না। আমি পুরোটাই চরিত্রের জন্য করেছি। সেখানে তাদের কোনো আপত্তি নেই।

হিয়া মনে করেন, কে কী ভাবল, এটা সব সময় মাথায় রাখলে কাজ করা কঠিন হয়ে যাবে। লোকের কথা ভাবলে এই দুনিয়ায় কাজ করাটা মুশকিল হয়ে যাবে। আমি ছোটবেলা থেকে কখনোই লোকে কী ভাবছে অত ভাবি না। 

আমি মনে করি, কাছের কিছু লোকজনকে নিয়ে ভাবা উচিত। কারণ, তারা আমাকে বোঝে, সাপোর্ট করে। বাকি বিষয় নিয়ে অত ভাবি না। দর্শকদের মনে হয় না খারাপ লেগেছে। প্রচুর প্রশংসা পেয়েছি। সিরিজে একেবারে পিউর লাভ দেখানো হয়েছে। প্রেমটা নিখাদ বলা যেতে পারে।

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামের মেয়ে হিয়া। স্কুলের পড়াশোনা সেখানেই। দশম শ্রেণিতে পড়ার সময়ই সাধারণ ক্যামেরায় ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করতেন। সেখান থেকে বেশ কিছু চিত্রগ্রাহকের তার ছবি পছন্দ হয়। উচ্চমাধ্যমিকের পর মডেলিং শুরু করেন। কলেজ শেষ হলো ২০২২ সালে। তার পর থেকে অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন।

এর আগে ‘জাতিস্মর’ সিরিজে একটা পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপরই অডিশনের ডাক আসে। ‘তালমার রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিরিজের সৃজনশীল পরিচালক অনির্বাণ ভট্টাচার্য ও নির্মাতা অর্পণ গড়াই তাকে জাহানারার চরিত্রে বেছে নেন।


আ. দৈ/ সাম্য  


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝