রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পিওর পাবলিসিটি স্টান্ট
সমালোচনার তোপে টিএসসিতে গিয়ে পোস্টার ছিঁড়লেন মেহজাবীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৮:০৬ পিএম   (ভিজিট : ২৩৬)
X

অবশেষে সমালোচনার মুখে পড়ে টিএসসিতে গিয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় টিএসসিতে হাজির হয়ে সশরীরে উপস্থিত থেকেই ডাসের দেয়ালে গ্রাফিতির ওপর সাঁটিয়ে দেয়া ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার তুলে ফেলেন তিনি। 

মূলত বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল থেকেই নিজের কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এদিন বিকেলে নিজের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’র প্রচারণায়  বের হন তিনি। সিনেমার প্রচারে টিএসসিতে গিয়ে নিজ হাতে ‘প্রিয় মালতী’র পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন এই অভিনেত্রী। যা নিয়েই তৈরি হয় বিতর্ক। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার সটিয়ে দিচ্ছেন মেহজাবীন। শুধু তনুই নয়, দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপরও ‘প্রিয় মালতী’র পোস্টার লাগাতে দেখা যায় অভিনেত্রী ও তার দলকে। 

বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহজাবীনকে। তার মতো একজন তারকা কীভাবে তনু কিংবা জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর নিজের পোস্টার লাগিয়ে সিনেমার প্রচারণা করেন, সেই প্রশ্ন তুলেন সকলে। 

অনেকের মতেই এটা  অভিনেত্রী ও তার টিমের পূর্বপরিকল্পিত ঘটনা। নতুন সিনেমার ব্যাপক প্রচারণার উদ্দেশ্যেই কাজটি ঘটানো হয়েছে। যদিও একাজের জন্য অভিনেত্রী সকলের কাছে মাফ চেয়েছেন। 


আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝