বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
স্বস্তি না কাটতেই আবারও গ্রেফতার হতে পারেন আল্লু অর্জুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৭:১৪ পিএম   (ভিজিট : ২৪২)
X

ভারতের হায়দ্রাবাদে একটি সিনেমা হলে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। তবে অন্তর্বর্তী জামিন পাওয়ায় কিছুটা স্বস্তিতে ছিলেন  আল্লু অর্জুনের পরিবার ও ভক্তরা।  

কিন্তু ঝামেলা যেন পিছু ছাড়ছেই না। এবার আরও জল ঘোলার ইঙ্গিত। নায়কের জামিন নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে প্রশাসন। পদদলিত মামলায় জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে পুলিশ।

তেলেঙ্গানার পুলিশ কর্মকর্তারা ‘পুষ্পা’ অভিনেতার জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবার সম্ভাবনা রয়েছে। পুলিশ সম্ভবত সন্ধ্যা থিয়েটার মামলায় আল্লু অর্জুনকে দেয়া অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করতে পারে, যেখানে রেবতী নামে এক ভক্ত মারা গেছেন।

তাহলে কি আবারও গ্রেপ্তার হতে যাচ্ছেন  অর্জুন? যদিও পুলিশের দাবি মানতে নারাজ বিনোদন অঙ্গনের তারকারা।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পাওয়া ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে রেবতী নামের এক নারীর মৃত্যু হয়। এই ঘটনায় গত ১৩ ডিসেম্বর গ্রেপ্তার হন আল্লু অর্জুন। অবশ্য সেদিনই আদালত তাকে অন্তর্বতী জামিন দিয়েছেন। যদিও অভিনেতাকে একরাত জেলে থাকতে হয়েছিল।

পরদিন জামিনে ছাড়া পেয়ে আল্লু বলেছেন, আমি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেছি। এ ক্ষেত্রেও সমস্ত ধরনের সহযোগিতা করতে চাই। আরও একবার নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।


আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝