বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
‘বরবাদ’র ফার্স্টলুকে চোখে মুখে হিংস্রতা শাকিবের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৮ পিএম   (ভিজিট : ২২২)
X

গতকাল মঙ্গলবার (১৮ ডিসেম্বর) শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার লুক প্রকাশ হয়েছে। একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ লুক প্রকাশ করা হয়। 

শাকিব পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন এটি। মোশন এ ফার্স্টলুক বেশ বিধ্বংসী। আগুনের লেলিহান শিখার ওপর রক্তে রঞ্জিত গাড়ি। তার ওপর অস্ত্র হাতে বসে শাকিব। তার মুখ রক্তমাখা। চোখে মুখে হিংস্রতা। এরকম লুকে প্রিয় নায়ককে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন শাকিবের অগণিত ভক্ত।  

কেউ লিখেছেন, এরকমই আশা করেছিলাম। একেবারে ফাটাফাটি লুক। আবার অনেকে লিখেছেন, পুরাই মাথা নষ্ট। কেউ বলছেন, পুরোই অস্থির শাকিব। 

‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া দুই বাংলার ডাকসাইটে শিল্পীরা থাকবেন বলে জানিয়েছেন ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়। আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসবে ‘বরবাদ’।


আ. দৈ/ সাম্য  


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝