রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাদ পড়ল ‘লাপাতা লেডিস’, অস্কারের সংক্ষিপ্ত তালিকায় নেই ‘বলী’ও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৪০ পিএম  আপডেট: ১৮.১২.২০২৪ ৬:৪৭ পিএম  (ভিজিট : ১৯৯)
X

ভারত থেকে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে  মনোনীত করা হয়েছিল কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিস’কে। ছবিটি নিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছিলেন নির্মাতারা। অনেকে ভেবেছিলেন সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগের চূড়ান্ত মনোনয়নে হয়তো জায়গা করে নিতে পারবে সিনেমাটি। 

কিন্তু চূড়ান্ত মনোনয়নের আগে প্রকাশিত সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পায়নি আমির খান প্রযোজিত এই ছবি। ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ সিনেমাটি জমা পড়েছিল বাংলাদেশ থেকে। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়নি এ ছবিও।

বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার (১৮ ডিসেম্বর)  রাতে ঘোষণা করা হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা।

তবে ‘লাপাতা লেডিস’ এই তালিকায় জায়গা না পেলেও ভারতীয় নির্মাতা সন্ধ্যা সুরি পরিচালিত হিন্দি ছবি ‘সন্তোষ’এই চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে। যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি জমা পড়েছিল যুক্তরাজ্য থেকে।

গতকাল রাতে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ডকুমেন্টারি ফিচার, ডকুমেন্টারি শর্ট ফিল্ম, মেকআপ এবং হেয়ারস্টাইলিং, মিউজিক (মৌলিক আবহ সংগীত), মিউজিক (মৌলিক গান), অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ-অ্যাকশন শর্ট ফিল্মসহ অন্যান্য বিভাগে অস্কার জেতার দৌড়ে কারা থাকবেন, তারই একটা প্রাথমিক ধারণা দিল এই তালিকা।

আগামী ৮ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ২৩টি বিভাগে ভোট দিতে পারবেন একাডেমির ভোটাররা। ১৭ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন। ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। এবারের অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করবেন কোনান ও ব্রায়েন।


আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝