রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় পানিতে ডুবে কৃষকের মৃত্যু
বগুড়া প্রতিনিধ:
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৩ পিএম   (ভিজিট : ১৮৯)
X

বগুড়ার ধুনট উপজেলায় ইছামতি নদীর পানিতে ডুবে মাহবুবর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ইছামতি নদীর মাজবাড়ি ঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে থানায় খবর দিয়েছে স্বজনরা। নিহত মাহবুবর রহমান উপজেলার নিমগাছি ইউনিয়নের মাজবাড়ি গ্রামের মোজাহার আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, কৃষক মাহবুবর রহমান অন্যান্য দিনের রোবার রাতে বাড়ির অদুরে ইছামতি নদীতে মাছ শিকারের জন্য ৩টি চায়না জাল পেতে রাখেন। তিনি নদী থেকে ফিরে পরিবার পরিজন নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। সোমবার সকাল ৬টার দিকে মাবুবর রহমান নদীতে পেতে রাখা জালে আটকে পড়া মাছ ছেড়ে আনতে যান। এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি। এ অবস্থায় দুপুরের দিকে মাহবুবর রহমানের খোঁজ করতে তার স্ত্রী নদীর তীরে যান। সেখানে গিয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় মাহবুবর রহমানের লাশ উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শকালে নিহতের পরিবারের কোন অভিযোগ পাওয়া যায়নি। ফলে আইনী প্রক্রিয়া শেষে মাহবুবর রহমানের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আ. দৈ. / কাশেম/ মিজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝