সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
১০০ রাউন্ড গুলিসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৬:৩০ পিএম   (ভিজিট : ১০২)
X

নরসিংদীর রায়পুরায় শর্টগানের ১০০ রাউন্ড গুলিসহ জুয়েল মিয়া রাসেল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ এলাকা থেকে মামুন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল মাহমুদ। আটক ওই যুবক উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে।

ওসি আদিল মাহমুদ বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় মামুন পরিবহনের বাসে তল্লাশি চলানোর সময় জুয়েল মিয়া নামের ওই যুবক কৌশলে হাতে একটি ব্যাগ নিয়ে নামার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা তাকে আটক করেন এবং ব্যাগের ভেতর থেকে ১০০ রাউন্ড গুলি উদ্ধার করেন। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গেছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে চরাঞ্চলে পাঠানোর জন্যই ব্যাগভর্তি গুলি নিয়ে আসছিলেন ওই যুবক। গুলি উদ্ধারের ঘটনায় আসামি জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে। 


আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝