রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিকান্দারের টিজার আসছে সালমানের জন্মদিনে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৭৪)
X

বলিউড ভাইজান সালমান খান সবশেষ ‘টাইগার ৩’ সিনেমায় অভিনয়ের পর বড় পর্দা থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছিলেন । একের পর এক হত্যার হুমকির জন্য তাকে থাকতে হচ্ছে কড়া নিরাপত্তায়। 

তবে নতুন সিনেমা ‘সিকান্দার’ মুক্তির ঘোষণার মাধ্যমে দূরত্ব কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। এর আগেই ভক্তদের চমকে দিতে আসছে ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে প্রকাশ পাচ্ছে ‘সিকান্দার’-এর টিজার। 

এ বিষয়ে ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানান, সিনেমার শুটিং শেষ পর্যায়ে রয়েছে। সালমান খানের ৫৯তম জন্মদিনে ‘সিকান্দার’-এর টিজার প্রকাশিত হবে। কেবল টিজার নয়, সালমান খানের জন্মদিনের উৎসবেই ‘সিকান্দার’-এর ফার্স্ট লুক পোস্টারও উন্মোচিত হবে।

টিজার দিয়ে প্রচারণা শুরু হবে এই সিনেমার। ছবিটির প্রচারণায় টিজার, গান এবং থিয়েট্রিক্যাল ট্রেলার থাকবে। সিনেমাটি ২০২৫ সালের মার্চে মুক্তি পাবার কথা রয়েছে। 

এআর মুরুগাদোসের পরিচালনায় নির্মিত ‘সিকান্দার’ সিনেমায় সালমানের বিপরীতে কাজ করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুনীল শেঠি। এই সিনেমার শুটিং শেষ করে সালমান অ্যাটলির পরবর্তী ছবি ‘এসিক্স’-এর কাজ শুরু করবেন, যার শুটিং শুরু হবে ২০২৫ সালের গ্রীষ্মে।

অন্যদিকে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা আগামী বছর তিনটি ছবি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে রয়েছে হাউসফুল ৫, বাঘি ৪ এবং ‘অর্জুন উস্তারা’ ।


আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝