রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাভারের স্মৃতিসৌধে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল,পরে সিএমএইচে ভর্তি
ডেস্ক নিউজ
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ২:০৭ পিএম  আপডেট: ১৬.১২.২০২৪ ২:১৩ পিএম  (ভিজিট : ২৬৭)
X

প্রচন্ড ঠান্ডার মধ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, মহাসচিব এখন কিছুটা সুস্থ্য আছেন। খবর বাসস।

ডা. জাহিদ জানান, জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাভার সেনানিবাসের বর্তমান সেনাধিনায়ক মেজর জেনারেল মো. মাহিনুল হক সিএমএইচে বিএনপির মহসচিবকে দেখতে যান এবং খোঁজ নেন।

তিনি জানান, বিএনপি মহাসচিবের কিছু স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন, সেগুলো সিএমএইচে করা হবে। অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সার্বক্ষণিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশে রয়েছেন। তিনি আরও জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল তার সঙ্গে আছেন।

আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝