রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিজেরা দুর্নীতি মুক্ত কিনা প্রকাশ্যে থাকা উচিত: দুদক কমিশনার হাফিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৮:০৬ পিএম  আপডেট: ১৫.১২.২০২৪ ৮:১১ পিএম  (ভিজিট : ১৭৮)
X

আমরা দুর্নীতি মুক্ত কিনা সেটা প্রকাশ্যে থাকা উচিত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদ। তিনি বলেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে কাজ করি। দেশবাসীর জানা উচিত আমাদের সম্পদ কী ছিল, যখন কমিশন ছেড়ে চলে যাব তখন কী আছে।’ তিনি বলেন, আমরা নিজেরা দুর্নীতি মুক্ত থাকবো।

আজ রোববার (১৫ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় যোগদান করতে এসে এসব কথা বলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদ।

এসময় দুদকের চেয়ারম্যান ও কমিশনারের মত তিনিও আগামী সাত দিনের মধ্যে নিজের স্থাবর-অস্থাবর সম্পদ ও আয়-ব্যয়ের হিসাব জমা দেবেন বলে জানান।

দুদক কমিশনার বলেন, যে আস্থা ও নির্ভরযোগ্যতা নিয়ে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে,সেটা আমার কাছে পবিত্র আমানত। এই আমানতের সঙ্গে মিশে আছে আগস্ট-জুলাই মাসের মহাবিপ্লবের বিপ্লবী ছাত্র-জনতার আশা আকাঙ্ক্ষা, সংগ্রাম স্বপ্ন সবকিছু। এই আমানত রঞ্জিত হয়ে আছে আমাদের বিপ্লবী শহীদ ছাত্র-জনতার এবং বাচ্চাদের রক্তে। আমার আপ্রাণ চেষ্টা থাকবে এই আমানত রক্ষার জন্য।

এরআগে গত বুধবার দুদকের প্রধান কার্যালয়ে কাজে যোগদান করেছিলেন নবনিযুক্ত চেয়ারম্যান মোমেন ও কমিশনার (তদন্ত) অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিদেশ অবস্থান করায় সেদিন দুদকে যোগদান করেননি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদ।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝