সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের নেতাদের মিলন মেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৩৬৩)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র  ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সিটি ও পৌর সভা কর্মচারীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা সিটি কর্পোরেশনের নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনর কর্মচারী সংসদ (রেজি নং ১৫৮) এর পরপর দুইবার নির্বাচিত সাবেক সভাপতি মিয়া শাহাবুদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দল  কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার। আরো উপস্থিত ছিলেন, সংগঠনের  সহ প্রচার সম্পাদক মফিদুল হাসান মোহন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, বাংলাদেশ সিটি ও পৌরকর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশারফ হোসেন মিলন। আরো উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের  এসকে বেঞ্জার্স  এন্ড ওয়ার্কারস ইউনিয়ন, জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন, পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

এ সময় বক্তারা বলেন, বঞ্চিত এবং বিগত সরকারের আমলে যাদেরকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছিল তাদেরকে পুনরায় চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। পেনশন বঞ্চিতদের পেনশনের ব্যবস্থা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয় সভা থেকে। ছাত্রদের এ ত্যাগকে সর্ব্বোচ্চ সম্মান প্রদর্শনের আহবান জানিয়ে এর যথাযত মূল্যায়নেরও দাবি তোলা হয়। ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুততার সাথে আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসায় এ সরকারকে সাধুবাদ জানানো হয়।

বক্তারা বলেন, অচিরেই তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং তার নেতৃত্বে সরকার গঠন করা হবে। আওয়ামীলীগের মতো অন্যায় এবং ভুল পথে তারেক রহমান দেশ চালাবেন না। দেশে জনগণের শাসন কায়েম হবে। জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

 আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝